জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আধুনিক টার্মিনাল নির্মাণের আশ্বাস

শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

ছবি: প্রতিনিধি

​রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের বর্তমান বেহাল দশা ও সার্বিক পরিস্থিতি স্বচক্ষে পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। বাসচালকদের সুনির্দিষ্ট আবেদনের প্রেক্ষিতে তিনি এই পরিদর্শনে যান এবং টার্মিনালটিকে আরও পরিকল্পিত ও আধুনিকভাবে গড়ে তোলার আশ্বাস দেন।

​রোববার (২৪ আগস্ট) বাসচালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরডিএ চেয়ারম্যান শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে যান। এ সময় তিনি টার্মিনালের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

​পরিদর্শনকালে টার্মিনালের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি একে আরও আধুনিক ও পরিকল্পিতভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজশাহী নগরীর আধুনিকায়ন, সুশৃঙ্খল যানবাহন ব্যবস্থাপনা ও যান রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

​টার্মিনালের উন্নয়নে চালকদের সহযোগিতা কামনা করে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, "টার্মিনালের আধুনিকায়ন ও ভবিষ্যতে বাস সার্ভিসের উন্নয়নের জন্য যা করা দরকার, আমরা তা করব। তবে এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা চাইলে সকল উন্নয়ন সম্ভব, আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়।

​তিনি আরও যোগ করেন, রাজশাহীকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাস টার্মিনালকে অধিকতর আধুনিক, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করার পাশাপাশি সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনের সময় আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান ও এস্টেট অফিসার মো. বদরুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত