প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান
রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের বর্তমান বেহাল দশা ও সার্বিক পরিস্থিতি স্বচক্ষে পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। বাসচালকদের সুনির্দিষ্ট আবেদনের প্রেক্ষিতে তিনি এই পরিদর্শনে যান এবং টার্মিনালটিকে আরও পরিকল্পিত ও আধুনিকভাবে গড়ে তোলার আশ্বাস দেন।রোববার (২৪ আগস্ট) বাসচালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরডিএ চেয়ারম্যান শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে যান। এ সময় তিনি টার্মিনালের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।পরিদর্শনকালে টার্মিনালের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি একে আরও আধুনিক ও পরিকল্পিতভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজশাহী নগরীর আধুনিকায়ন, সুশৃঙ্খল যানবাহন ব্যবস্থাপনা ও যান রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।টার্মিনালের উন্নয়নে চালকদের সহযোগিতা কামনা করে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, "টার্মিনালের আধুনিকায়ন ও ভবিষ্যতে বাস সার্ভিসের উন্নয়নের জন্য যা করা দরকার, আমরা তা করব। তবে এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা চাইলে সকল উন্নয়ন সম্ভব, আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়।তিনি আরও যোগ করেন, রাজশাহীকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাস টার্মিনালকে অধিকতর আধুনিক, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করার পাশাপাশি সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।পরিদর্শনের সময় আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান ও এস্টেট অফিসার মো. বদরুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত