সোমবার দুপুরে বগুড়ার কাহালুতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে তিন খুচরা সার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ । উপজেলার কাহালু বাজার ও সরাই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন,সরাই বাজারের মোঃ লিটন (৪০) ও মোঃ তৌফিক হোসেন (২৫) এবং কাহালু বাজারের মোঃ শহিদুল ইসলাম (৫০)। অভিযানে মোঃ লিটনকে ৩ হাজার টাকা এবং মোঃ তৌফিক হোসেন ও মোঃ শহিদুল ইসলামকে ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন