প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
কাহালুতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি! ব্যবসায়ীর অর্থদণ্ড
সোমবার দুপুরে বগুড়ার কাহালুতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে তিন খুচরা সার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ । উপজেলার কাহালু বাজার ও সরাই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন,সরাই বাজারের মোঃ লিটন (৪০) ও মোঃ তৌফিক হোসেন (২৫) এবং কাহালু বাজারের মোঃ শহিদুল ইসলাম (৫০)। অভিযানে মোঃ লিটনকে ৩ হাজার টাকা এবং মোঃ তৌফিক হোসেন ও মোঃ শহিদুল ইসলামকে ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত