জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় প্রগতি সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

ছবি: প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় সামাজিক সংগঠন ‘প্রগতি সংঘ’-এর উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বগুড়ার সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার(২১ জুলাই) প্রগতি সংঘের কার্যালয়ে আয়োজিত এ চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রগতি সংঘের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মসূচিতে চক্ষু রোগীদের সেবা নিশ্চিত করতে চিকিৎসকদেরকে সার্বিক সহযোগিতা করে প্রগতি সংঘের সদস্যবৃন্দ,  এবং ক্যাম্প পরিচালনায় সেলিম পাটোয়ারী(ক্যাম্প বিভাগের সহকারী ব্যবস্থাপক)। 

​ক্যাম্পে আসা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও সাধারণ রোগীদের বিনামূল্যে চোখের নানা সমস্যার পরামর্শ, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া ছানিপড়া রোগীদের চিহ্নিত করে তাদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়।

​দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রমে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের চিকিৎসা সেবা দেন। গ্রামের দরিদ্র ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের সুবিধার্থে আয়োজিত এ চিকিৎসা শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় প্রগতি সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় সামাজিক সংগঠন ‘প্রগতি সংঘ’-এর উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বগুড়ার সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার(২১ জুলাই) প্রগতি সংঘের কার্যালয়ে আয়োজিত এ চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রগতি সংঘের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মসূচিতে চক্ষু রোগীদের সেবা নিশ্চিত করতে চিকিৎসকদেরকে সার্বিক সহযোগিতা করে প্রগতি সংঘের সদস্যবৃন্দ,  এবং ক্যাম্প পরিচালনায় সেলিম পাটোয়ারী(ক্যাম্প বিভাগের সহকারী ব্যবস্থাপক)। 

​ক্যাম্পে আসা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও সাধারণ রোগীদের বিনামূল্যে চোখের নানা সমস্যার পরামর্শ, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া ছানিপড়া রোগীদের চিহ্নিত করে তাদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়।

​দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রমে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের চিকিৎসা সেবা দেন। গ্রামের দরিদ্র ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের সুবিধার্থে আয়োজিত এ চিকিৎসা শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত