প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
দুপচাঁচিয়ায় প্রগতি সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
বগুড়ার দুপচাঁচিয়ায় সামাজিক সংগঠন ‘প্রগতি সংঘ’-এর উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বগুড়ার সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২১ জুলাই) প্রগতি সংঘের কার্যালয়ে আয়োজিত এ চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রগতি সংঘের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মসূচিতে চক্ষু রোগীদের সেবা নিশ্চিত করতে চিকিৎসকদেরকে সার্বিক সহযোগিতা করে প্রগতি সংঘের সদস্যবৃন্দ, এবং ক্যাম্প পরিচালনায় সেলিম পাটোয়ারী(ক্যাম্প বিভাগের সহকারী ব্যবস্থাপক)। ক্যাম্পে আসা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও সাধারণ রোগীদের বিনামূল্যে চোখের নানা সমস্যার পরামর্শ, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া ছানিপড়া রোগীদের চিহ্নিত করে তাদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়।দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রমে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের চিকিৎসা সেবা দেন। গ্রামের দরিদ্র ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের সুবিধার্থে আয়োজিত এ চিকিৎসা শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত