নওগাঁর মান্দা উপজেলায় জুয়া ও মাদকের আসরে অভিযান চালিয়ে উপজেলা মৎস্য দপ্তরের এক কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের পলাশ কুমার (৩৮), পরিতোষ হাওলাদার (৩৩), নিশিথ হাওলাদার (৩৩), সাইদুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম বাবু (৩০), গজেন হাওলাদার (৫০), আশরাফুল ইসলাম (৩৫), মামুনুর রশিদ মামুন (৪১), আজিমুদ্দিন (৪৫) এবং চক উদয়নারায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮)।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পলাশ কুমার মান্দা উপজেলা মৎস্য দপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশিথ হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকের আসর বসত। রোববার রাতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নিশিথ হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশিথ হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন