দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ট্যাবলেটগুলোর সিজার মূল্য ৮০ হাজার টাকা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ খানপুর বিওপির সদস্যরা দিনাজপুরের জায়গীরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাশাপাশি মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন