দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (স্কাফ সিরাপ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৯ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন ডুংডুংগী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অপরাধীরা যাতে সীমান্তকে অবৈধ কর্মকাণ্ডের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন