জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিশেহারা তীরবর্তী মানুষ

নদী গর্ভে বিলীন হচ্ছে সুনামগঞ্জের সদরগড় গ্রাম

ছবি : প্রতিনিধি

‎সুনামগঞ্জে ধোপাজান নদীর ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোকে সরকারি উদ্যোগে পুনর্বাসন এবং আর্থিক সহায়তা প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

‎‎শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় ধোপাজান নদীর প্রবেশমুখে সদরগড়ের পশ্চিম পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎‎সুরমা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মোছাঃ  তানজিনা বেগমের সভাপতিত্বে এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আফসান পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা অংশ নেন।

‎‎এ সময় বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা কামাল, মনিরুজ্জামান মাসুদসহ আরও কয়েকজন। বক্তারা বলেন, ধোপাজান নদীর ভাঙনে নদীতীরবর্তী এলাকার বসতবাড়ি, জমিজমা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। 

ভাঙনের কারণে অনেক পরিবার বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপনের আশঙ্কায় রয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

‎‎তারা আরও বলেন, নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করা না হলে এলাকার আরও পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সাময়িক পদক্ষেপের পরিবর্তে পরিকল্পিতভাবে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। 

একই সঙ্গে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে সরকারি উদ্যোগে পুনর্বাসন এবং আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।

‎‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরেজমিন পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

নদী গর্ভে বিলীন হচ্ছে সুনামগঞ্জের সদরগড় গ্রাম

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত