জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জীতে ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়। 

শুক্রবার বিকালে ধরঞ্জী স্কুল মাঠে পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরীর সার্বিক উদ্যোগে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে স্বাগতিক ধরঞ্জী ফুটবল দল নাটোর ফুটবল দলকে (২-০) গোলে পরাজিত করে। 

খেলা শেষে চেয়ারম্যান আনোয়ারুল চৌধুরী উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কারের নগদ অর্থ বিতরণ করেন। এর আগে পরিষদের চেয়ারম্যান চৌধুরী সাহেব কর্মী সমর্থক ও জনসাধারণকে নিয়ে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে ইউনিয়নের বিশেষ রাস্তা প্রদক্ষিণ শেষে মাঠে উপস্থিত হন।

মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন বিএনপি'র সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সহ -সভাপতি মোঃ শফিকুল আলম, স্থানীয় বিএনপি নেতা আলম হোসেন, বিপ্লব হোসেন, বাহার আলী, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সালেহ মুন্না, জেলা ছাত্রদল নেতা মোঃ আল ইমরান মন্ডল, ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন ও আদিবাসী নেতা মিলন কিসপট্টা সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ। 

টুর্নামেন্টটি উপভোগ করতে সব শ্রেণীর পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জীতে ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়। 

শুক্রবার বিকালে ধরঞ্জী স্কুল মাঠে পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরীর সার্বিক উদ্যোগে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে স্বাগতিক ধরঞ্জী ফুটবল দল নাটোর ফুটবল দলকে (২-০) গোলে পরাজিত করে। 

খেলা শেষে চেয়ারম্যান আনোয়ারুল চৌধুরী উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কারের নগদ অর্থ বিতরণ করেন। এর আগে পরিষদের চেয়ারম্যান চৌধুরী সাহেব কর্মী সমর্থক ও জনসাধারণকে নিয়ে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে ইউনিয়নের বিশেষ রাস্তা প্রদক্ষিণ শেষে মাঠে উপস্থিত হন।

মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন বিএনপি'র সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সহ -সভাপতি মোঃ শফিকুল আলম, স্থানীয় বিএনপি নেতা আলম হোসেন, বিপ্লব হোসেন, বাহার আলী, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সালেহ মুন্না, জেলা ছাত্রদল নেতা মোঃ আল ইমরান মন্ডল, ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন ও আদিবাসী নেতা মিলন কিসপট্টা সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ। 

টুর্নামেন্টটি উপভোগ করতে সব শ্রেণীর পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত