জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে টেবিল টেনিস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন ও অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
একটি সুন্দর জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সুন্দর জাতি গঠনে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। এ জন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে। তিনি সন্তানদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, ক্রীড়া শিক্ষার উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি আক্কেলপুর স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,সাবেক জেলা যুবদল সভাপতি ওবায়দুর রহমান সুইট, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু এবং যুবনেতা ওয়লিউল্লাহ খান রতন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেবিল টেনিসের মতো জনপ্রিয় খেলার প্রশিক্ষণের মাধ্যমে উপজেলা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব।
তারা আরও বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে আক্কেলপুরের খেলোয়াড়রা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন