জয়পুরহাট    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

বকশীগঞ্জে বিএনপি নেতার মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

ছবি : প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মজিদ সরকারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে (৬ নভেম্বর) শুক্রবার জুমার নামাজ পর নিলক্ষিয়া পাবলিক কলেজ হল রুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ হালিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজির সঞ্চালনায় আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, প্রভাষক মাজেদ সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম, বিএনপি নেতা মামুন প্রমুখ। 

আলোচনা সভায় বিএনপির সাবেক সভাপতি আবদুল মজিদ সরকারের জীবনী ও রাজনীতিতে অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে বিএনপি নেতার মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মজিদ সরকারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে (৬ নভেম্বর) শুক্রবার জুমার নামাজ পর নিলক্ষিয়া পাবলিক কলেজ হল রুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ হালিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজির সঞ্চালনায় আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, প্রভাষক মাজেদ সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম, বিএনপি নেতা মামুন প্রমুখ। 

আলোচনা সভায় বিএনপির সাবেক সভাপতি আবদুল মজিদ সরকারের জীবনী ও রাজনীতিতে অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত