জয়পুরহাট    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২ উদ্বোধন অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন–২)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

এরই ধারাবাহিকতায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ভোলা গজনবী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান এবং ভোলার পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২ উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন–২)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

এরই ধারাবাহিকতায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ভোলা গজনবী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান এবং ভোলার পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত