জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—লালুকা গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), মোহন (২৬), মিরাজুল ইসলাম (৩৫) এবং সারিয়াকান্দির এবাদত হাসান রাকিব (২০)। এর মধ্যে জাহাঙ্গীরকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চুরির তিনটি ও মাদকসংক্রান্ত সাতটিসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

অন্যদিকে মোহন ও এবাদতকে এক মাস ১৫ দিন করে এবং মিরাজুলকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—লালুকা গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), মোহন (২৬), মিরাজুল ইসলাম (৩৫) এবং সারিয়াকান্দির এবাদত হাসান রাকিব (২০)। এর মধ্যে জাহাঙ্গীরকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চুরির তিনটি ও মাদকসংক্রান্ত সাতটিসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

অন্যদিকে মোহন ও এবাদতকে এক মাস ১৫ দিন করে এবং মিরাজুলকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত