জয়পুরহাট    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

৩ কোটি ৭ লক্ষ টাকার

গোপালগঞ্জে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর

ছবি- প্রতিনিধি

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র গোপালগঞ্জ অঞ্চলের মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের বীমাদাবীর ৩ কোটি ৭ লক্ষ ১৮ হাজার টাকার  চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর )  সকালে গোপালগঞ্জের মুকসুদপুর মডেল মসজিদ মিলনায়তনে এ  বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র আল আমিন বীমা প্রকল্পের মহা-ব্যবস্থাপক (উন্নয়ন) ও জেলা সমন্বয়কারী নাইমুল ইসলামের সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, উর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন,জনপ্রিয় বীমা প্রকল্পের  উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল- বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম , পপুলার ডিপিএস ও জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়না, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।

ব্যবসা উন্নয়ন  সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ৩ কোটি ৭ লক্ষ ১৮ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত