জয়পুরহাট    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরের বোচাগঞ্জে দুই বাড়ি থেকে ১৯৪ বস্তা সার জব্দ

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামে পৃথক দুটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯৪ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান। এসময উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার খুরশীদ হাসান ও বোচাগঞ্জ থানার পুলিশ। 

অভিযানে বর্থ গ্রামের নুরুল হকের ছেলে মুক্তা আলমের বসতবাড়ি থেকে টিএসপি, এমওপি, ডিএপি ও ইউরিয়াসহ ১৪০ বস্তা সার জব্দ করা হয়। অভিযানের সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি। সে কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।  

জব্দকৃত সার উপজেলা কৃষি অফিসারের জিম্মায় রাখা হয়েছে । পরবর্তীতে আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, উত্তর কৃষ্ণপুর গ্রামের আবেদ আলীর ছেলে বেলাল হোসেনের বাড়ি থেকে একই ধরনের ৫৪ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। 

জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বুধবার সার জব্দের বিষয়টি  নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দিনাজপুরের বোচাগঞ্জে দুই বাড়ি থেকে ১৯৪ বস্তা সার জব্দ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামে পৃথক দুটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯৪ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান। এসময উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার খুরশীদ হাসান ও বোচাগঞ্জ থানার পুলিশ। 

অভিযানে বর্থ গ্রামের নুরুল হকের ছেলে মুক্তা আলমের বসতবাড়ি থেকে টিএসপি, এমওপি, ডিএপি ও ইউরিয়াসহ ১৪০ বস্তা সার জব্দ করা হয়। অভিযানের সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি। সে কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।  

জব্দকৃত সার উপজেলা কৃষি অফিসারের জিম্মায় রাখা হয়েছে । পরবর্তীতে আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, উত্তর কৃষ্ণপুর গ্রামের আবেদ আলীর ছেলে বেলাল হোসেনের বাড়ি থেকে একই ধরনের ৫৪ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। 

জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বুধবার সার জব্দের বিষয়টি  নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত