জয়পুরহাট    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ছবি : প্রতিনিধি

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,কুড়িগ্রাম জেলা  জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, তথ্য অফিসের উপপরিচালক আব্দুল্লাহ-আল-মামুন,  

সাইয়েদ আহমেদ বাবু, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি শফি খান, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি। 

​সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। 

দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যুবসমাজকে ইতিহাস সম্পর্কে সচেতন করার উদ্যোগ।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই দিবস। দিবসটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত কর্মসূচিগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,কুড়িগ্রাম জেলা  জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, তথ্য অফিসের উপপরিচালক আব্দুল্লাহ-আল-মামুন,  

সাইয়েদ আহমেদ বাবু, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি শফি খান, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি। 

​সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। 

দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যুবসমাজকে ইতিহাস সম্পর্কে সচেতন করার উদ্যোগ।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই দিবস। দিবসটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত কর্মসূচিগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত