সিলেট -৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে গুণগত শিক্ষার মান উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে নেতৃত্বদানে সক্ষম হোক । সে লক্ষে বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বচ্চে বাজেট বরাদ্দ প্রদান করেছে।
আমাদের নতুন প্রজন্মকে বিদেশ মুখিতা থেকে বিরত রেখে দেশের কাঙ্খিত উন্নয়নে গড়ে তুলতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষায় মিড ডে মিলের ব্যবস্থা প্রচলন করা হয়েছে।
শিক্ষাঙ্গন গুলোর অবকাঠামো উন্নয়নের সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি গত সোমবার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি শিক্ষার্থীর উদ্দেশ্য আরো বলেন,তোমাদের দিকে আমরা সবাই তাকিয়ে আছি, তোমাদেরকেই আমাদের গোলাপগঞ্জের শিক্ষার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জামেয়ার প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির ও মাহফুজ আহমদ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মোঃ ছবেদ আলী,
দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস শাকুর, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতির সভাপতি নোমান উদ্দিন মুরাদ , গোলাপগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হেলালুজ্জামান হেলাল, জামেয়ার প্রাক্তন কৃতি শিক্ষার্থী ডা. বিশ্বজিৎ কুমার সিংহ।
নবম শ্রেণীর ছাত্র হাফিজ আব্দুস সালামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামেয়ার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলাম,সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ আব্দুস শাখোর পরিচালনা কমিটির সদস্য মোঃ সেলিম আহমদ,জামেয়ার সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস শাকুর ।
এ সময় অন্যোন্যর মধ্যে উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ,
ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদ,দাঁড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হান্নান, রণকেলী-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী প্রমুখ।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন