নওগাঁর আত্রাইয়ে নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে পবিত্র কুরআন মাজীদের সবক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর ) সকাল ৯টায় ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে আহসানগঞ্জ ইউনিয়নের কাশ্যবপাড়া নূরানী মডেল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম মুঞ্জুরুল আলম মুঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান।
আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো.আকবর আলী,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান,আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসা ও শিশু সনদ এর মুহতামিম মুজাহিদ খান,কাশ্যবপাড়া নূরানী মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মো.মহিদুল ইসলাম,আহসানগঞ্জ ইউনিয়নের কেন্দ্র পরিদর্শক মো.আব্দুর রাজ্জাক সহ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার তিনটি কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন মাজীদ বিতরণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাশ্যবপাড়া নূরানী মডেল মাদ্রাসার কমিটিবৃন্দ।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন