জয়পুরহাট    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ছবি : প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।এ ঘটনায় ট্রাক জব্দ ও চালক আব্দুল করিমকে আটক করা হয়। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বগুড়া- নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বাবু উপজেলার পূর্ব আলোহালী গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া - নওগাঁ মহাসড়ক রাস্তা পার হওয়ার সময় নওগাঁ দিক থেকে আসা একটি ট্রাক বাবুকে ধাক্কা দেয়।

এতে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে গুরুত আহত হন।পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার মৃত্যু হয়। 

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করেন।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।এ ঘটনায় ট্রাক জব্দ ও চালক আব্দুল করিমকে আটক করা হয়। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বগুড়া- নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বাবু উপজেলার পূর্ব আলোহালী গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া - নওগাঁ মহাসড়ক রাস্তা পার হওয়ার সময় নওগাঁ দিক থেকে আসা একটি ট্রাক বাবুকে ধাক্কা দেয়।

এতে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে গুরুত আহত হন।পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার মৃত্যু হয়। 

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করেন।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত