জয়পুরহাট    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে ইএসডিও’র আয়োজনে গম্ভিরা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় মানুষের জীবন ধারণের মূল ভিত্তি। কিন্তু সচেতনতার অভাবে দিন দিন আমাদের চারপাশের পরিবেশ দূষিত হচ্ছে পরিবেশ এবং অপচয় ঘটছে সুপেয় পানি সম্পদের । সাধারণ মানুষের মাঝে এই সচেতনতা তৈরি এবং পরিবেশ রক্ষায় তাঁদের উদবুদ্ধ করতে নওগাঁর ধামইরহাটে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। 

০২ নভেম্বর (সোমবার) বিকেল ৪ টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের মানপুর হারাপাতা ফুটবল মাঠে আয়োজিত হয় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। 

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র আয়োজনে এ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচিতে অর্থায়ন করে সুইজারল্যান্ড সরকার এবং কারিগরি সহায়তা প্রদান করে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ। 

অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষ, নারী-পুরুষ এবং শিক্ষার্থীদের মাঝে সমম্বিত পানি সম্পদের সুষ্ঠ ব্যবহার, নিরাপদ পানি সুরক্ষা, বাসাবাড়ির কঠিন বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং প্লাস্টিক দূষণ রোধ করে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরা হয়। 

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, কেবল প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি, মানবিক তাগিদ ও সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে আমাদের পরিবেশ সুন্দর থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা সিভিল সোসাইটির সভাপতি জনাব মোঃ সাব্বির আহম্মেদ হিরো, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৫ শতাধিক নারী পুরুষ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ধামইরহাটে ইএসডিও’র আয়োজনে গম্ভিরা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত