জয়পুরহাট    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

লাখাইয়ে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়

ছবি- প্রতিনিধি

দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তীব্র খরায় বিপাকে পড়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির দেখা না পাওয়ায় মাঠের সোনালী ফসল শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। 

এই প্রাকৃতিক সংকট থেকে মুক্তির আশায় এবং বৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত কামনায় বিশেষ সালাত বা ইস্তিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার সিংহাগ্রাম ইয়াছিনিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুরুব্বি, তরুণ, সাধারণ মুসল্লি ও আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। 

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় জমির মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এতে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি অতিরিক্ত সেচ খরচ মেলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। 

সময়মতো পর্যাপ্ত বৃষ্টি না হলে আসন্ন আমনসহ অন্যান্য ফসলের উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দীর্ঘদিনের অনাবৃষ্টি, ফসলের সম্ভাব্য ক্ষতি এবং কৃষকদের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরে মহান আল্লাহর দরবারে আকুতি জানানো হয়। 

এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা নিজেদের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং খরা কাটিয়ে প্রকৃতি সজীব করতে ও কৃষকের কষ্টের ফসল রক্ষায় রহমতের বৃষ্টির জন্য বিশেষ দোয়া করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

লাখাইয়ে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তীব্র খরায় বিপাকে পড়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির দেখা না পাওয়ায় মাঠের সোনালী ফসল শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। 

এই প্রাকৃতিক সংকট থেকে মুক্তির আশায় এবং বৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত কামনায় বিশেষ সালাত বা ইস্তিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার সিংহাগ্রাম ইয়াছিনিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুরুব্বি, তরুণ, সাধারণ মুসল্লি ও আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। 

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় জমির মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এতে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি অতিরিক্ত সেচ খরচ মেলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। 

সময়মতো পর্যাপ্ত বৃষ্টি না হলে আসন্ন আমনসহ অন্যান্য ফসলের উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দীর্ঘদিনের অনাবৃষ্টি, ফসলের সম্ভাব্য ক্ষতি এবং কৃষকদের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরে মহান আল্লাহর দরবারে আকুতি জানানো হয়। 

এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা নিজেদের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং খরা কাটিয়ে প্রকৃতি সজীব করতে ও কৃষকের কষ্টের ফসল রক্ষায় রহমতের বৃষ্টির জন্য বিশেষ দোয়া করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত