জয়পুরহাট    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে সাবেক জেলা ও দায়রা জজের স্মরণসভা ও দোয়া মাহফিল

ছবি- প্রতিনিধি

বগুড়ার ধুনটে জিএমসি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও বহুমুখী প্রতিভার অধিকারী সাবেক জেলা ও দায়রা জজ প্রয়াত তাজ মোহাম্মাদ শেখের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় জিএমসি ডিগ্রি কলেজের হলরুমে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক কে.বি.এম. সামসুর রহমান, মাহবুবুর রহমান ফিরোজ, আব্দুস ছাত্তার, প্রশান্ত কুমার, মজনু আলম, লুৎফর রহমান, রকিবুল হাসান বিদ্যুৎ ও হাসনা জাহান। এ ছাড়া প্রভাষক মেহেদী হাসান, হিরন সরকার ও জিয়াউর রহমান এবং কলেজের গভর্নিং বডির সদস্য আসাদুল হাসান, লুৎফর রহমান, শামছুর রহমান ও রাফিউল ইসলাম বক্তব্য দেন।

বক্তারা প্রয়াত তাজ মোহাম্মাদ শেখের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বিচার বিভাগে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার প্রসারেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর প্রতিষ্ঠিত জিএমসি ডিগ্রি কলেজের মাধ্যমে তিনি এলাকার শিক্ষার উন্নয়নে স্মরণীয় হয়ে আছেন। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, তাজ মোহাম্মাদ শেখ ১৯৫৩ সালের ১৫ মার্চ ধুনট উপজেলার খাদুলী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ১৯৭২ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে আইনশাস্ত্রে স্নাতক এবং ১৯৭৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৭৮ সালে বগুড়া জেলা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৮৩ সালে বিসিএস (বিচার) ক্যাডারে মুন্সেফ (সহকারী জজ) পদে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজসহ বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৮ সালে অবসরে যান।

২০২২ সালের ৩১ অক্টোবর সকাল ১১টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত আলোচনা সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ধুনটে সাবেক জেলা ও দায়রা জজের স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত