এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী এলাকার সাতটি কলেজে গড় পাসের হার দাঁড়িয়েছে ৩৩.৩৬ শতাংশ। এসব কলেজ থেকে মোট ৮৪৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে মোট ১৯ জন শিক্ষার্থী।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, পাসের হারের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে বেলকুচি বহুমুখী মহিলা কলেজ। এ কলেজে ৪৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৪১.৯৭ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বেলকুচি সরকারি কলেজ। এ কলেজে ৯৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯০ জন পাস করেছে। পাসের হার ৪০.২১ শতাংশ। এ কলেজ থেকে সর্বোচ্চ ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
তৃতীয় অবস্থানে রয়েছে বেতিল এম.এল. হাই স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানে ৩৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৩৩.২৪ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন।
এছাড়া দৌলতপুর কলেজে ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন পাস করেছে। পাসের হার ২১.৬১ শতাংশ। বেলকুচি মডেল কলেজে ২৭৭ জনের মধ্যে ৫৩ জন পাস করেছে, পাসের হার ১৯.১৩ শতাংশ। বানিয়াগাতী সীতানাথ একাডেমিতে ১৪৮ জনের মধ্যে ২৫ জন পাস করেছে, পাসের হার ১৬.৮৯ শতাংশ। অন্যদিকে রাজাপুর কলেজে ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন উত্তীর্ণ হয়েছে। এ কলেজের পাসের হার ১৩.৬৪ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাতটি কলেজের মধ্যে বেলকুচি বহুমুখী মহিলা কলেজ পাসের হারে শীর্ষে থাকলেও জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছে বেলকুচি সরকারি কলেজ।
এদিকে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে যারা আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
শিক্ষার্থীদের সাফল্যে পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার ফলাফল আরও ভালো হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন