জয়পুরহাট    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

৪৮তম

পাঁচবিবিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী আলোচনা সভা

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পাঁচবিবি উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে রেলস্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী মাস্টার।

জেলা যুবদলের সদস্য রিপন আকন্দের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছ।

এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য লিটন আরেফিন, যুবনেতা শফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, রহিদুল ইসলাম, মাহমুদ হোসেন মামুন, জেলা যুবদলের সদস্য রাজীব ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মামুন খাঁন ও যুবনেতা মো. রাজ খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পাঁচবিবি উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে রেলস্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী মাস্টার।

জেলা যুবদলের সদস্য রিপন আকন্দের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছ।

এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য লিটন আরেফিন, যুবনেতা শফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, রহিদুল ইসলাম, মাহমুদ হোসেন মামুন, জেলা যুবদলের সদস্য রাজীব ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মামুন খাঁন ও যুবনেতা মো. রাজ খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত