বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পূর্ব পাড় থেকে অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ এক অটো রিকশাচালকের স্বজনেরা মরদেহটি তাঁর হতে পারে বলে সন্দেহ করছেন। তবে বিকৃত চেহারার কারণে তাঁরা পরিচয় নিশ্চিত করতে পারেননি।
(২৭ অক্টোবর) মঙ্গলবার দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন কিশোর নদীর পাড়ে খেলতে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিখোঁজ অটোরিকশাচালক আশাদুলের (২৫) বাড়ি উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা গ্রামে। স্বজনদের দাবি, গত শনিবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য বগুড়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। তাদের দল ঘটনাস্থলে পৌঁছালে সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন