জয়পুরহাট    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে

বদলগাছীতে মোটরসাইকেল ছিনতাই,গ্রেপ্তার ২

বদলগাছীতে মোটরসাইকেল ছিনতাই,গ্রেপ্তার ২
ছবি- প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে এক রাজমিস্ত্রির পথ আটকে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন ওই এলাকার মিঠনের ছেলে মো. সিয়াম (১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত (১৮)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

ভুক্তভোগী হুমায়ন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হুমায়ন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। 

সোমবার বিকেলে পাহাড়পুর থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য মথুরাপুরের জাবারীপুর হাটে যান তিনি। সেখানে সিয়াম ও রহিত তাঁকে বিভিন্ন তালবাহানা দিয়ে কৌশলে হাটশাপিলা এলাকায় নিয়ে যান। পরে তাঁদের আরও কয়েকজন সদস্যকে ডেকে নেন সিয়াম ও রহিত।

একপর্যায়ে হুমায়ন কবিরকে রাস্তার পাশে নিয়ে মারধর করে তাঁর মোটরসাইকেল ও সঙ্গে থাকা ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁর কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার কথা বলে সেখান থেকে কোনোভাবে বেরিয়ে বাজারে এসে ডাক চিৎকার দিলে গ্রামবাসি এসে হুমায়ন কবিরকে থানায় নিয়ে আসে।

হুমায়ন কবির বলেন, পাহাড়পুর থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। চারা গাছ কেনার জন্য জাবারীপুর বাজারে গেলে সিয়াম ও রহিত আমার পিছু নেন। পরে বাজারের পাশে নিয়ে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেন। 

আমার কাছে আরও দুই লাখ টাকা দাবি করেন তাঁরা। আমাকে হাত-পায়ে অনেক মারধর করা হয়েছে। কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসি। তারা সংখ্যায় প্রায় ছয় সাত ছিলো।

বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বদলগাছীতে মোটরসাইকেল ছিনতাই,গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত