জয়পুরহাট    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগের জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাপানকে পাশে চায় বাংলাদেশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকে অংশ নেন দুই দেশের সরকারপ্রধান। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশ ও জাপানের সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের বন্ধুত্বকে অর্থনৈতিক সম্ভাবনা ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে পরিণত করাই তাঁদের লক্ষ্য।

যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের সরকারপ্রধান গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, জাপান বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে।

সানায়ে তাকাইচি বলেন, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জাপান। বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেও সহযোগিতা করবে দেশটি। এ ছাড়া বঙ্গোপসাগরকেন্দ্রিক ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ উদ্যোগকে সময়োপযোগী করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

এর আগে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। গার্ড অব অনার দেওয়ার সময় দুই দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান তাঁর সফরসঙ্গীদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। একইভাবে সানায়ে তাকাইচিও তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

আনুষ্ঠানিক পরিচয়পর্ব শেষে ভবনের মূল কক্ষে প্রবেশের পথে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুই দেশের সরকারপ্রধান একান্ত বৈঠকে বসেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দুপুরে কানতেইতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। মধ্যাহ্নভোজের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দেন এবং শুভেচ্ছা পানপাত্র উত্থাপন করেন। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও বক্তব্য দেন এবং পাল্টা শুভেচ্ছা পানপাত্র উত্থাপন করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী দীর্ঘ সড়কের দুই পাশে বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা টাঙানো হয়।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। পাশাপাশি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সোমবার সকালে টোকিও পৌঁছান তারেক রহমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত