জয়পুরহাট    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আহত-তিন

কুড়িগ্রামে নাইট কোচ-অটোরিক্সার সংঘর্ষে শিশুর মৃত্যু

ছবি- প্রতিনিধি

কুড়িগ্রাম সদরের  কাঁঠালবাড়ীতে ঢাকাগামী বাসের ধাক্কায় মনিকা (৭) নামে এক শিশুর মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় অটোরিক্সা চালক সহ তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহত‌দের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বিদ্যা কানন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি নাইট কোচ পেছন থেকে যাত্রীবাহী অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার  চারজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন। আহ‌তের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ত‌বে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

কু‌ড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর শাহে নেওয়াজ জানান, হাসপাতালে তিনজন এসেছিল, এর মধ্যে এক শিশুকে মৃত অবস্থায় পেয়েছি আমরা। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

কু‌ড়িগ্রাম।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে নাইট কোচ-অটোরিক্সার সংঘর্ষে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রাম সদরের  কাঁঠালবাড়ীতে ঢাকাগামী বাসের ধাক্কায় মনিকা (৭) নামে এক শিশুর মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় অটোরিক্সা চালক সহ তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহত‌দের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বিদ্যা কানন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি নাইট কোচ পেছন থেকে যাত্রীবাহী অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার  চারজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন। আহ‌তের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ত‌বে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

কু‌ড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর শাহে নেওয়াজ জানান, হাসপাতালে তিনজন এসেছিল, এর মধ্যে এক শিশুকে মৃত অবস্থায় পেয়েছি আমরা। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

কু‌ড়িগ্রাম।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত