শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন,এমন প্রচারণা চালিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিএনটি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মখলেসুর রহমান মকে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিণী ও উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি লায়লা আঞ্জুমান বারী।
সমাবেশে বক্তারা মাইকিংয়ের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং প্রশাসনকে আগামী সাত দিনের আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের নামে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রচারণা চালানো হলে তা প্রচলিত আইন ও প্রশাসনিক নির্দেশনার আলোকে কঠোরভাবে মোকাবিলা করা হবে। একই সাথে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে স্থানীয় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ,উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জুবায়ের ও শামীম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সালেক এবং ছাত্রদল নেতা রিয়াসাত সাজিদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন