জয়পুরহাট    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হাজীগঞ্জের নবগঠিত অলিপুর ইউনিয়নে এমপিকে সংবর্ধনা

ছবি- প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নবগঠিত ১৩ নম্বর অলিপুর ইউনিয়নের পক্ষ থেকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু পাটওয়ারী। সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক বলেন, নবগঠিত অলিপুর ইউনিয়নের বাসিন্দারা এখন পৃথক ইউনিয়ন হিসেবে সরকারি বরাদ্দ ও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগে হাজীগঞ্জ সদর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকায় কয়েকটি ওয়ার্ডের জন্য নিয়ম অনুযায়ী বরাদ্দ পাওয়া যেত। এখন নতুন ইউনিয়ন হিসেবে নিজস্ব বরাদ্দ পাওয়া যাবে।

তিনি আরও বলেন, কৈয়ারপুল থেকে অলিপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কের বেহাল দশা তিনি নিজে দেখেছেন। আশা করছেন, আগামী তিন মাসের মধ্যে সড়কটির সংস্কারকাজ শুরু হবে। সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি নতুন ইউনিয়ন হিসেবে বাড়তি বরাদ্দ পাওয়ার মাধ্যমে স্থানীয় জনগণ উপকৃত হবেন।

রাজনৈতিক সম্প্রীতি ও উন্নয়ন প্রসঙ্গে ইঞ্জি. মমিনুল হক বলেন, নতুন ইউনিয়ন গঠনের সুফল শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলের মানুষ ভোগ করবেন। তিনি অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের গাছতলায় ও মাঠে-ঘাটে রাত কাটাতে হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ ঘরে শান্তিতে ঘুমিয়েছেন। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।

ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব এমএ রহিম পাটওয়ারী। এ ছাড়া ইউনিয়নের পক্ষে বিএনপি নেতা ফজলুল হক মজুমদার, যুবদল নেতা মামুনুর রহমান মজুমদার, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজালাল রাসেল, ছাত্রদল নেতা সজিব হোসেন ও মহিলা নেত্রী তানিয়া আক্তার বক্তব্য দেন। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে নবগঠিত অলিপুর ইউনিয়ন প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় অলিপুর উচ্চ বিদ্যালয়, অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতিকুল্লাহ পাঠান, আব্দুর রব ঢালী, প্রবাসী মাসুদ মিজি, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যক্তিবিশেষের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা আবু সুফিয়ান রানা ও শরীফ আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মিজানুর রহমান মিলন ও গোলাম মোস্তফা স্বপন, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন ও সদস্যসচিব মোস্তফা কামাল সুমন।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসাইন বেলাল, সদস্যসচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক মারুফ খান রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের আহ্বায়ক দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌরসভা ও অলিপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের সার্বিক প্রচেষ্টায় হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পুনর্গঠন করে ১৩ নম্বর অলিপুর ইউনিয়ন গঠন করা হয়। গত ৩১ আগস্ট জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন। পরে ২২ সেপ্টেম্বর থেকে নবগঠিত ইউনিয়নটির প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ইউনিয়নটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

হাজীগঞ্জের নবগঠিত অলিপুর ইউনিয়নে এমপিকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত