জয়পুরহাট    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুর্গাপূজার নিরাপত্তায় আক্কেলপুরের পূজামণ্ডপ পরিদর্শনে জেলা কমান্ড্যান্ট

ছবি : প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা তদারকি ও দায়িত্বে থাকা আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট আব্দুর রাহিদ।

সোমবার (১৯ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তামূলক কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট দায়িত্বে থাকা আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জোসনা বেগম, উপজেলা প্রশিক্ষক হাদিয়াতুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা কুদ্দুস ইয়াফিসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট আনসার-ভিডিপি সদস্যরা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের পরিদর্শন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় আক্কেলপুরের পূজামণ্ডপ পরিদর্শনে জেলা কমান্ড্যান্ট

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা তদারকি ও দায়িত্বে থাকা আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট আব্দুর রাহিদ।

সোমবার (১৯ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তামূলক কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট দায়িত্বে থাকা আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জোসনা বেগম, উপজেলা প্রশিক্ষক হাদিয়াতুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা কুদ্দুস ইয়াফিসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট আনসার-ভিডিপি সদস্যরা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের পরিদর্শন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সহায়ক হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত