জয়পুরহাট    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে মহাসমারোহে মহাঅষ্টমীর কুমারী পূজা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে জয়পুরহাটে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সোমবার জয়পুরহাট শহরের সবচেয়ে বড় মণ্ডপ ‘মাদারগঞ্জ দুর্গা মন্দির’ প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠিত হয়। চলতি বছর জেলাজুড়ে মোট ৩০৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।  

​এ বছর কুমারী পূজায় দেবী রূপে পূজিত হয়েছেন শহরের মাদারগঞ্জ এলাকার অমিত কুমার চৌধুরীর মেয়ে শ্রেষ্ঠা চৌধুরী। সে তাজপুর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পূজা মণ্ডপে পুরো ধর্মীয় নিয়ম-নিষ্ঠা মেনে মন্ত্র পাঠ করেন পুরোহিত চপল চক্রবর্তী।  

​শ্রীরামকৃষ্ণের কথামৃত অনুযায়ী, 'সব স্ত্রীলোকই ভগবতী বা জগজ্জননীর এক একটি রূপ'। সেই উপলব্ধি থেকেই দেবীর প্রতিচ্ছবি হিসেবে জীবন্ত কুমারীকে বসিয়ে পূজা করা হয়। মহাঅষ্টমীর মূল পূজা-অর্চনা শেষে কুমারীকে নতুন লাল শাড়ি, গহনা ও পুষ্পমালায় দেবীর সাজে সজ্জিত করে মণ্ডপের আসনে বসানো হয়। এসময় ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খের ধ্বনি এবং নারী ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।  

​কুমারী পূজা প্রত্যক্ষ করতে এবং দেবীর চরণে অঞ্জলি দিতে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত মণ্ডপে ভিড় জমান।  

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ এবং মাদারগঞ্জ দুর্গা মন্দিরের সভাপতি অমিত কুমারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে মহাসমারোহে মহাঅষ্টমীর কুমারী পূজা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে জয়পুরহাটে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সোমবার জয়পুরহাট শহরের সবচেয়ে বড় মণ্ডপ ‘মাদারগঞ্জ দুর্গা মন্দির’ প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠিত হয়। চলতি বছর জেলাজুড়ে মোট ৩০৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।  

​এ বছর কুমারী পূজায় দেবী রূপে পূজিত হয়েছেন শহরের মাদারগঞ্জ এলাকার অমিত কুমার চৌধুরীর মেয়ে শ্রেষ্ঠা চৌধুরী। সে তাজপুর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পূজা মণ্ডপে পুরো ধর্মীয় নিয়ম-নিষ্ঠা মেনে মন্ত্র পাঠ করেন পুরোহিত চপল চক্রবর্তী।  

​শ্রীরামকৃষ্ণের কথামৃত অনুযায়ী, 'সব স্ত্রীলোকই ভগবতী বা জগজ্জননীর এক একটি রূপ'। সেই উপলব্ধি থেকেই দেবীর প্রতিচ্ছবি হিসেবে জীবন্ত কুমারীকে বসিয়ে পূজা করা হয়। মহাঅষ্টমীর মূল পূজা-অর্চনা শেষে কুমারীকে নতুন লাল শাড়ি, গহনা ও পুষ্পমালায় দেবীর সাজে সজ্জিত করে মণ্ডপের আসনে বসানো হয়। এসময় ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খের ধ্বনি এবং নারী ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।  

​কুমারী পূজা প্রত্যক্ষ করতে এবং দেবীর চরণে অঞ্জলি দিতে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত মণ্ডপে ভিড় জমান।  

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ এবং মাদারগঞ্জ দুর্গা মন্দিরের সভাপতি অমিত কুমারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।  

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত