জয়পুরহাট    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার,আটক ১

ছবি- প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এ ছাড়া মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা ২০ মিনিটে চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ধামইরহাট থানার চণ্ডীপুর বাজার এলাকায় অভিযান চালায়। 

এ সময় ২৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেলসহ মো. জালাল হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা।

আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধার করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অন্যদিকে, ১৮ অক্টোবর রাত ১টা ১০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল ধামইরহাট থানার আলতাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার,আটক ১

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত