জয়পুরহাট    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৯ বিজিবি অধিনায়ক

ছবি : প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। 

এ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বিজিবি সদস্যরা। নিরাপত্তা জোরদারে স্থাপন করা হয়েছে নয়টি বেইজ ক্যাম্প।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি গোল্লা কালী দুর্গামন্দির ও সমশেরনগর বলিহারপুর দুর্গামন্দির পরিদর্শনকালে এসব তথ্য জানান ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।

বিজিবি সূত্রে জানা গেছে, নিরাপত্তা পরিকল্পনার আওতায় ৫৫টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ৫১টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে চারটি পূজামণ্ডপ। 

এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বিজিবি সদস্যরা। এ সময় গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা দেওয়ার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার পাশাপাশি সন্দেহজনক কিছু নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

বিজিবি আশা প্রকাশ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ এবং জনগণের সচেতনতা ও সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ২৯ বিজিবি অধিনায়ক

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত