দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটের সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৯ বিজিবির অধীনস্থ বড়গ্রাম বিওপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ট্যাবলেটের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ এবং এর সঙ্গে জড়িতদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন