জয়পুরহাট    রোববার, ১১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চাটমোহর উপজেলায় রাতভর ওষুধের দোকান খোলার উদ্যোগ

ছবি- প্রতিনিধি

চাটমোহর উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের রাত্রিকালীন চিকিৎসা সংক্রান্ত দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে চাটমোহর উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ৩০ রাত ওষুধের দোকান খোলা রাখার ব্যবস্থা করেছে সমিতি।

গত অক্টোবর রাত ১০টায় চাটমোহর উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও চাটমোহরের কৃতি সন্তান অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। 

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান, ঔষধ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সংবাদকর্মী এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, রাতের বেলা গুরুতর অসুস্থ রোগীদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অনেক সময় হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। এছাড়া উপজেলার কোথাও রাতভর ওষুধের দোকান খোলা না থাকায় জরুরি প্রয়োজনে রোগী ও স্বজনদের বিপদে পড়তে হয়। 

এই বাস্তবতায় দীর্ঘদিন ধরে সর্বস্তরের মানুষের দাবি ছিল,অন্তত একটি ওষুধের দোকান রাতভর খোলা রাখা হোক, যাতে জরুরি মুহূর্তে সহজে ওষুধ সংগ্রহ করা যায় এবং চিকিৎসা সেবা দ্রুততর হয়।

চাটমোহর উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১১ অক্টোবর ২০২৬

চাটমোহর উপজেলায় রাতভর ওষুধের দোকান খোলার উদ্যোগ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

চাটমোহর উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের রাত্রিকালীন চিকিৎসা সংক্রান্ত দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে চাটমোহর উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ৩০ রাত ওষুধের দোকান খোলা রাখার ব্যবস্থা করেছে সমিতি।

গত অক্টোবর রাত ১০টায় চাটমোহর উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও চাটমোহরের কৃতি সন্তান অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। 

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান, ঔষধ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সংবাদকর্মী এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, রাতের বেলা গুরুতর অসুস্থ রোগীদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অনেক সময় হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। এছাড়া উপজেলার কোথাও রাতভর ওষুধের দোকান খোলা না থাকায় জরুরি প্রয়োজনে রোগী ও স্বজনদের বিপদে পড়তে হয়। 

এই বাস্তবতায় দীর্ঘদিন ধরে সর্বস্তরের মানুষের দাবি ছিল,অন্তত একটি ওষুধের দোকান রাতভর খোলা রাখা হোক, যাতে জরুরি মুহূর্তে সহজে ওষুধ সংগ্রহ করা যায় এবং চিকিৎসা সেবা দ্রুততর হয়।

চাটমোহর উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত