হবিগঞ্জের লাখাইয়ে ৩ কেজি গাঁজাসহ মোছা. শিফালী খাতুন (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার স্বজনগ্রাম পুলিশ তদন্তকেন্দ্র-সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ দে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় শিফালী খাতুনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শিফালী খাতুন যশোর জেলার শার্শা থানার চট কাপোতা গ্রামের মো. আবু হানিফের মেয়ে এবং আব্দুল কুদ্দুসের স্ত্রী। তিনি কী উদ্দেশ্যে যশোর থেকে লাখাইয়ে এসেছিলেন এবং স্থানীয় কারও সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন