ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার দুপচাঁচিয়ায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
প্রশিক্ষণে বক্তব্য দেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম ও দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান। স্বাগত বক্তব্য দেন দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান এবং আদমদীঘি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন।
প্রশিক্ষণে দুপচাঁচিয়া পৌরসভা ও আদমদীঘি সদর ইউনিয়নের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য দুইজন সুপারভাইজার ও ২৮ জন তথ্য সংগ্রহকারী অংশ নেন। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
প্রশিক্ষণ উদ্বোধনকালে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ অত্যন্ত সতর্কতা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। প্রকৃত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য উপকারভোগীদের চিহ্নিত করতে হবে, যাতে কর্মসূচির সুফল যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়।
তিনি আরও বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম বা অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে, তিনি যে দলেরই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাই দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে হবে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন