জয়পুরহাট    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আজমানে মসজিদের পাশে বাংলাদেশি নারী,পরিবারের সন্ধান চায় প্রবাসীরা

ছবি- প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের আজমানের সানাইয়া এলাকায় কয়েকদিন ধরে এক বাংলাদেশি নারীকে Masjid Saif Alshamsy-এর সামনে বসে কান্নাকাটি করতে দেখা যাচ্ছে। তিনি নিজের পরিচয় ও পরিবারের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না।

স্থানীয় এক প্রবাসী জানান, গত কয়েকদিন ধরে ওই নারীকে মসজিদের সামনে অবস্থান করতে দেখা যাচ্ছে। তার বাড়ি কোথায় এবং কীভাবে তিনি সেখানে এসেছেন,জানতে চাইলে তিনি ঠিকমতো উত্তর দিতে পারেননি। একপর্যায়ে শুধু ‘ঢাকা, লালবাগ’ বলে জানান।

ওই প্রবাসীর ভাষ্য অনুযায়ী, নারীটি স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারছেন না এবং অনেক সময় নিজে নিজে কথা বলছেন। তার সঙ্গে থাকা একটি ফোন নম্বরে যোগাযোগ করা হলেও অপর প্রান্তের ব্যক্তি তাকে চেনেন না বলে জানিয়েছেন।

নারীটির কাছে পাসপোর্ট রয়েছে। পাসপোর্টে ঢাকার লালবাগ এলাকার ইসলামবাগ,পশ্চিম পস্তা ঠিকানা উল্লেখ রয়েছে।

লালবাগ ও আশপাশের এলাকার কেউ যদি ওই নারীকে চিনে থাকেন অথবা তার পরিবারের কোনো সদস্যকে চিনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে তিনি Masjid Saif Alshamsy, Ajman-এ অবস্থান করছেন। পরিবারের সন্ধান না পাওয়া পর্যন্ত স্থানীয় বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় তার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

পরিবারের সন্ধান পেতে পোস্টটি সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আজমানে মসজিদের পাশে বাংলাদেশি নারী,পরিবারের সন্ধান চায় প্রবাসীরা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতের আজমানের সানাইয়া এলাকায় কয়েকদিন ধরে এক বাংলাদেশি নারীকে Masjid Saif Alshamsy-এর সামনে বসে কান্নাকাটি করতে দেখা যাচ্ছে। তিনি নিজের পরিচয় ও পরিবারের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না।

স্থানীয় এক প্রবাসী জানান, গত কয়েকদিন ধরে ওই নারীকে মসজিদের সামনে অবস্থান করতে দেখা যাচ্ছে। তার বাড়ি কোথায় এবং কীভাবে তিনি সেখানে এসেছেন,জানতে চাইলে তিনি ঠিকমতো উত্তর দিতে পারেননি। একপর্যায়ে শুধু ‘ঢাকা, লালবাগ’ বলে জানান।

ওই প্রবাসীর ভাষ্য অনুযায়ী, নারীটি স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারছেন না এবং অনেক সময় নিজে নিজে কথা বলছেন। তার সঙ্গে থাকা একটি ফোন নম্বরে যোগাযোগ করা হলেও অপর প্রান্তের ব্যক্তি তাকে চেনেন না বলে জানিয়েছেন।

নারীটির কাছে পাসপোর্ট রয়েছে। পাসপোর্টে ঢাকার লালবাগ এলাকার ইসলামবাগ,পশ্চিম পস্তা ঠিকানা উল্লেখ রয়েছে।

লালবাগ ও আশপাশের এলাকার কেউ যদি ওই নারীকে চিনে থাকেন অথবা তার পরিবারের কোনো সদস্যকে চিনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে তিনি Masjid Saif Alshamsy, Ajman-এ অবস্থান করছেন। পরিবারের সন্ধান না পাওয়া পর্যন্ত স্থানীয় বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় তার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

পরিবারের সন্ধান পেতে পোস্টটি সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত