জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু হানিফ (৩৯) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) ।
রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম দত্তেরচর এলাকায় অভিযান চালিয়ে আনিছ মিয়ার মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আবু হানিফ উপজেলার রামরামপুর পানাতিপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম দত্তেরচর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-২ এর একটি দল। এ সময় মুদি দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় থাকা আবু হানিফকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আবু হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করে তাকে জামালপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পরে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামালপুর ডিবি-২-এর অফিসার ইনচার্জ (ওসি) সজিব রহমান বলেন, "মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১০০ পিস ইয়াবাসহ আবু হানিফকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।"

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন