জয়পুরহাট    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কুষ্টিয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা,গাড়ি ভাঙচুর

ছবি- সংগৃহীত

ঝিনাইদহ-হবিগঞ্জের পর কুষ্টিয়ায় হামলা শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় পাটওয়ারী হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, লালনের মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় তার ওপর হামলা হয়। এ সময় সেখানে তিনি প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘রোববার সন্ধ্যায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ফকির লালন শাহের মাজারে এসেছিলেন বলে শুনেছি। তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটেছে বলে এইমাত্র খবর পেয়েছি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারো হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর পঞ্চমবারের মতো হামলা।

তিনি আরও লেখেন, ‘বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না।হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।’  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা,গাড়ি ভাঙচুর

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহ-হবিগঞ্জের পর কুষ্টিয়ায় হামলা শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় পাটওয়ারী হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, লালনের মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় তার ওপর হামলা হয়। এ সময় সেখানে তিনি প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘রোববার সন্ধ্যায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ফকির লালন শাহের মাজারে এসেছিলেন বলে শুনেছি। তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটেছে বলে এইমাত্র খবর পেয়েছি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারো হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর পঞ্চমবারের মতো হামলা।

তিনি আরও লেখেন, ‘বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না।হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।’  

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত