নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি একজন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৩ নম্বর ছাওড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল লক্ষীপুর গ্রামের পারুল বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির অভিযোগে পারুল বেগমকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির আঙিনায় গরুর খাবারের জন্য রাখা ঘাসের নিচে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার পারুল বেগম দক্ষিণ লক্ষীপুর (হাড়ভাঙ্গা) গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার পারুল বেগমের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন