রংপুরের বদরগঞ্জে এমদাদুল হক (৭২) নামে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন। (১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউপির দরজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমদাদুল হকদরজিপাড়া গ্রামের মৃতখলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে জমি থেকে গরু আনতে যান এমদাদুল হক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সরকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও জানান তিনি।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
রংপুরের বদরগঞ্জে এমদাদুল হক (৭২) নামে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন। (১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউপির দরজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমদাদুল হকদরজিপাড়া গ্রামের মৃতখলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে জমি থেকে গরু আনতে যান এমদাদুল হক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সরকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন