প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
বদরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
রংপুরের বদরগঞ্জে এমদাদুল হক (৭২) নামে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন। (১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউপির দরজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমদাদুল হকদরজিপাড়া গ্রামের মৃতখলিলুর রহমানের ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে জমি থেকে গরু আনতে যান এমদাদুল হক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সরকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও জানান তিনি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত