সোমবার ( ২৮ সেপ্টেম্বর ২০২৬) অনুমানিক সকাল ১১ টার দিকে বগুড়া সদরের শহরদিঘি এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। নিহত রাবেয়া বেগম বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকার হালিম হোসেনের স্ত্রী।পরিবার সূত্রে জানা যায়, সকালে কাউকে কিছু না জানিয়ে সবার অগোচরে বাড়ি থেকে বের হন রাবেয়া। এরপর পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোজা খুঁজি করতে থাকে। একপর্যায়ে শহরদিঘি এলাকায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যুর খবর পান স্বজনরা।খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।