জয়পুরহাট    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আত্মহত্যা

‎পাঁচবিবিতে একই দিনে ২ জনের আত্মহত্যা

‎জয়পুরহাটের পাঁচবিবিতে একই দিনে হাছান আলী ওরফে ভোলা (৩৫) গলায় রশি বেঁধে ও গোলাম আজম নামের এক যুবক গ্যাসের বড়ি খেযে আত্মহত্যা করেছেন।‎গ্রামবাসীরা জানান, গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার ধরঞ্জী গ্রামে নিজ বাড়িতে রশি বেঁধে আত্মহত্যা করে ভোলা । সে ঐ গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র । আত্মহননকারী ভোলা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ‎অপরদিকে একই দিন একই ইউনিয়নের নন্দইল গ্রামে গ্যাস বড়ি খেয়ে মোঃ গোলাম আজম (২৩) নামের আর এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মোঃ এনামুল হকের পুত্র।‎পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বাড়িতে শিকলে বাঁধা অবস্থায় ছিলেন। ‎থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুটি ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।‎

‎পাঁচবিবিতে একই দিনে ২ জনের আত্মহত্যা