জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মাটিরাঙ্গায় শিক্ষার্থী ও অসহায়দের পাশে সেনাবাহিনী

ছবি : প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দূর্গম এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৬ আগস্ট) সকালে মাটিরাঙ্গা ইউনিয়নের দুর্গম কাইলাসিং পাড়ার দুস্থ ও অসহায় দের শতাধিক পাহাড়ি নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। 

একই সঙ্গে কাইলাসিং পাড়ার কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি।

এ সময় মাটিরাঙ্গা জোনের অন্যান্য উর্ধতন কর্মকর্তা ও কাইলাসিং পাড়ার মান্যগন্য ব্যক্তীবর্গ উপস্থিত ছিলেন। 

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পাওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি জানান, পাহাড়ের অবহেলিত ঝড়ে যাওয়া শিক্ষার্থীদের স্কুল মুখী করতে এবং দুর্গম পাহাড়ে বসবাসরত অবহেলিত পাহাড়ি বাঙালীদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে মাটিরাঙ্গা জোন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আর্তমানবতার সেবায় পাহা‌ড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামী‌তেও অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় শিক্ষার্থী ও অসহায়দের পাশে সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দূর্গম এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৬ আগস্ট) সকালে মাটিরাঙ্গা ইউনিয়নের দুর্গম কাইলাসিং পাড়ার দুস্থ ও অসহায় দের শতাধিক পাহাড়ি নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। 

একই সঙ্গে কাইলাসিং পাড়ার কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি।

এ সময় মাটিরাঙ্গা জোনের অন্যান্য উর্ধতন কর্মকর্তা ও কাইলাসিং পাড়ার মান্যগন্য ব্যক্তীবর্গ উপস্থিত ছিলেন। 

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পাওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি জানান, পাহাড়ের অবহেলিত ঝড়ে যাওয়া শিক্ষার্থীদের স্কুল মুখী করতে এবং দুর্গম পাহাড়ে বসবাসরত অবহেলিত পাহাড়ি বাঙালীদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে মাটিরাঙ্গা জোন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আর্তমানবতার সেবায় পাহা‌ড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামী‌তেও অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত