ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও বহুজাতিক কোম্পানির চক্রান্ত বন্ধের সুনির্দিষ্ট দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘ফুলবাড়ী দিবস’ উপলক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি রাজশাহী শাখার আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলার সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, সাধারণ সম্পাদক অজিত কুমার মণ্ডল, সিপিবি মহানগর সভাপতি আয়ুব হোসেন খান কায়ুম, বাসদ রাজশাহী জেলার সদস্য সচিব আলফাজ হোসেন যুবরাজ, সদস্য সচিব সামসুল আবেদীন ডন, সদস্য গোলাম মর্তুজা, ছাত্র ইউনিয়ন রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মিরা সুস্মিতা এবং নেত্রী সেলিনা বানুসহ বাম গণতান্ত্রিক জোটের স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, তরিকুল, আল আমিন ও সালেকিনের রক্তে লেখা ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস জাতীয় সম্পদ রক্ষার এক ঐতিহাসিক প্রতীক। তারা ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের জোর দাবি জানান এবং জাতীয় সম্পদ বিদেশে পাচার কিংবা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনির যেকোনো চক্রান্ত প্রতিহত করার দৃঢ় হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশ শেষে নেতারা ফুলবাড়ী আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তেল-গ্যাসসহ দেশের সার্বিক জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন